
কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) এশার নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের প্রধান বক্তা ছিলেন ভারতের ফুরফরা শরিফের পীর শায়খুল হাদীস আল্লামা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকি আল কুরাইশী।
দ্বিতীয় বক্তা ছিলেন মুফাসসিরে কোরআন ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী।
প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বজয়ী হাফেজে কুরআান তরুন প্রজনোর আইডল হাফেজ কারী আবু রায়হান।
কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের আয়োজিত মাহফিলের প্রথম দিনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক ডাক্তার মেহেরুল্লাহ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম প্রমুখ।
এ সময় মাহফিল কমিটির সভাপতি মহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী, সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল ইসলাম মহিদ, রমজান আহমেদ, সাইফুল ইসলাম বাবু, শেখ শাহাজাহান আলী শাহীনসহ অসংখ্য নারী-পুরুষ মুসল্লী উপস্থিত ছিলেন।
মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা তারেক মনোয়ারসহ অন্যান্য বক্তা এবং তৃতীয় দিনে ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে বলে মাহফিল কমিটির নেতৃবৃন্দ জানান।

প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]