
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা ফুটবল মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিবর্তে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে স্টেডিয়াম নির্মাণের জোরালো দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মাঠ কমিটি, ক্রীড়াপ্রেমী মানুষ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, কেড়াগাছি ইউনিয়নের সব এলাকার মানুষের সুবিধা নিশ্চিত করতে মিনি স্টেডিয়ামটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা প্রয়োজন। বিশেষ করে ২ নম্বর কাকডাঙ্গা ওয়ার্ড, ৩ নম্বর কাকডাঙ্গা-গাড়াখালি ওয়ার্ড এবং ৯ নম্বর বাগাডাঙ্গা-বাকসা ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ও অংশগ্রহণের সুবিধা বিবেচনায় নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, মিনি স্টেডিয়ামটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হলে সব এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ সমানভাবে উপকৃত হবেন। পাশাপাশি তরুণ প্রজন্মের খেলাধুলার বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং সুস্থ বিনোদনের সুযোগ সম্প্রসারিত হবে।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনসাধারণের মতামত, যাতায়াতের সুবিধা ও সার্বিক জনস্বার্থ বিবেচনা করে মিনি স্টেডিয়ামের উপযুক্ত স্থান নির্ধারণের আহ্বান জানান।
তাঁদের দাবি, মিনি স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট এলাকার পরিবর্তে পুরো কেড়াগাছি ইউনিয়নের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]