
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ।
কেঁড়াগাছি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় মোকন্দপুর ও কাটুরিয়া ফুটবল দল।
রবিবার বিকালে সোনা মাটি যুব সংঘের আয়োজনে উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথম মিনিটে মোকন্দপুরের ৫নং খেলোয়াড় সানি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিটের সময় ৮নং খেলোয়াড় জিল্লুর আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত মোকন্দপুরের দাপুটে পারফরম্যান্সে ম্যাচটি জমজমাট হয়ে ওঠে। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে কাটুরিয়া ফুটবল একাদশ কে হারিয়ে মোকন্দপুর জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
খেলাটি পরিচালনা করেন রাশেদ। তাকে সহযোগিতা করেন সাইফুল ইসলাম ও সাইদুল ইসলাম।
ম্যাচ ঘিরে কেঁড়াগাছি হাইস্কুল মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]