
পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩.০০ পর্যন্ত ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস উপস্থিতিতে প্রাইমারি স্কুলে চারাগাছ পৌঁছে দেওয়া ও স্কুল প্রাঙ্গণে তা রোপণ করা হয়। দিনব্যাপী চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]