
কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দনপুর ভাটার সামনের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানস্থল থেকে ওই মোটরসাইকেলটি চুরি হয় বলে মোটরসাইকেলের মালিক জানিয়েছেন।
চুরি হওয়া মোটরসাইকেলটি Suzuki Gixxer FI ABS মডেলের, যার রং সিলভার–অরেঞ্জ। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সাতক্ষীরা ল-১৩-৮২৮৪।
মোটরসাইকেলের মালিক জানান, এ ঘটনায় ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।
কেউ মোটরসাইকেলটির অবস্থান বা চুরির ঘটনার বিষয়ে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে দ্রুত 01571232318 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]