
কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দ।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, যুগ্ম সম্পাদক মাস্টার আরিফুজ্জামান কাকন, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, নির্বাহী সদস্য মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, শেখ বদিউজ্জামান, প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]