
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর বাজারে হক মিল চত্বরে কেড়াগাছি ইউনিয়ন বিএনপি আয়োজিত জানাজা পূর্ব আলোচনা অংশ নেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, ইউনিয়ন জামাতের আমির সাবুর আলী, সেক্রেটারি মাওঃ ফিরোজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, প্রভাষক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, আব্দুল লতিফ, মফিজুল ইসলাম রানা, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মুসল্লীবৃন্দ।
জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ মুতাসিম বিল্লাহ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম- সম্পাদক এস এম তৌহিদুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]