
সাতক্ষীরা কলারোয়ার ২০০০ ব্যাচের মেধাবী শিক্ষার্থী জয়নাব খাতুন বৃহষ্পতিবার ভোর ৪ টার পর শ্বাসকষ্ট জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সে মৃত্যুকালে ১ মেয়ে, স্বামীসহ বন্ধু-বান্ধব আত্নীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রহী রেখে গেছেন।
কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী জয়নাব খাতুন সবার পরিচিত মুখ। অত্যন্ত সংস্কৃতিমনা, মিশুক ছিল। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ থেকে ২০০২ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (২০০৬) এমএসএস (২০০৭) পাশ করে ভিডিপি উন্নয়ন ব্যাংকে যোগদান করেন।
বর্তমান কর্মস্থল ছিলো, প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) আনসার - ভিডিপি উন্নয়ন ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট।
তার মৃত্যুর সংবাদটি তার ছোট ভাই সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম ও কলারোয়া উপজেলার পরিসংখ্যান অফিসার বন্ধু আবু তালেবের কাছ থেকে জানা যায়।
তাঁর এই মৃত্যুতে ২০০০ ব্যাচের বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]