
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার এর প্রকল্পটিতে আর্থিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা তৈরি করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উপজেলা কৃষি অফিসার এস,এম, এনামুল ইসলামের সভাপতিত্বে গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি)। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ভারপ্রাপ্ত) উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]