
কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
গতকাল রোববার (৫ জুলাই) দুপুরে তিনি কলারোয়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।,
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]