
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত ফলাফল অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, বিএনপির নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, অভিভাবক সদস্য আব্দুর রহমান সাহেব, গোলাম হোসেন, সুধীজন সুব্রত কুমার ঘোষ,, ডাক্তার বসুদেব ,সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক এস এম জাকির হোসেন, অন্যতম অভিভাবক সদস্য তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বাৎসরিক পরীক্ষা ফলাফলের শুরুতেই সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতের আগে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শেষে বিদ্যালয়ের ফলাফল পাঠ করে শোনান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]