
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, ক্লাবের উপদেষ্টা অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,অ্যাডভোকেট কাজী আব্দুল্যাহ আল হাবিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন, কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, নির্বাহী সদস্য গোলাম রসুল, রেজাওয়ান উল্লাহ, মোর্তজা হাসান, আসাদুজ্জামান, মিন্টু, সিয়াম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী।
ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কারুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]