
সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন এর দিকনির্দেশনায় শুক্রবার (৯ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল ও সদস্য সচিব মো. রায়হান এর নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার আলী, সুরুলিয়া ইউনিয়ন জাসাসের আহবায়ক মফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড জাসাসের আহবায়ক আনিসুর রহমানসহ পাটকেলঘাটা থানা জাসাস ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান। এতে পাটকেলঘাটা থানা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]