
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এলাকার অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে তৈবুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সংবাদ পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ড. মোঃ মিজানুর রহমান, এমপির পিএ শরিফুল ইসলাম, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ইকবাল আলমসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]