
মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়ে সোমবার বিকালে বৃক্ষরোপন অভিযান ২০২৬ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার নির্বাহী প্রধান জি, এম, ফিরোজ আহমেদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল মহোদয় উপস্থিত থেকে সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার পানিয়া শাখার ব্যবস্থাপক জনাব সায়েদ-বিন-রিপন, সিনিয়র সহকারী পরিচালক (কার্যক্রম) জনাব শেখ দারুচ্ছালাম মহোদয়। অতিথিবৃন্দ বৃক্ষ রোপনের সুফল সম্পর্কে সদস্যদের মাঝে বক্তব্য রাখেন। প্রধান অতিথি মহোদয় বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বৃক্ষ রোপনের যে আহবান জানিয়েছেন এইটি তারই একটি অংশ। আমি আশা করছি আপনারা এই চারা রোপনের মাধ্যমে ভবিষ্যতে নানাভাবে উপকৃত হবেন। প্রাকৃতিক দূর্যোগেও এই বৃক্ষরাজি আমাদের সহায়ক হবে। সভাপতি মহোদয় বৃক্ষরোপনে সংস্থার অতীত রেকর্ড তুলে ধরে বলেন যে, আমরা প্রতি বছর সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করে থাকি। এইটি আমাদের একটি ধারাবাহিক কর্মসূচী। এছাড়া সংস্থা সামাজিক বনায়নের অংশ হিসেবে প্রতি বছর পতিত জমি, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বৃক্ষরোপন করে থাকে। সমাজের জন্য আমাদের প্রতিষ্ঠানের দায়বদ্ধতায় স্থান থেকেই আমাদের এই উদ্যোগ।
উল্লেখ্য, সংস্থার ৮ টি শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ১০০০ গাছের চারা বিতরণ করা হবে এবং সামাজিক বনায়নের অংশ হিসেবে রাস্তার পাশে গাছ লাগানো হবে। প্রথম দিন সংস্থার পানিয়া শাখার মাধ্যমে ৮৫ জন সদস্যের মধ্যে প্রত্যেককে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অডিট অফিসার স. ম. রাজু আহমেদ, প্রধান হিসাবরক্ষক মোঃ মহিদুল ইসলাম, এরিয়া মানেজার মোঃ রিাজুল ইসলাম ও জি, এম ফরহাদ হোসেন এবং শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চলনা করেন সংস্থার সমন্বয়কারী (ভিডব্লিউবি) মোঃ গিয়াসউদ্দিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]