
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের সংগীতা মোড় হতে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ও যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী,সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ মনিরুল ইসলাম মনি, ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]