
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়।
বুধবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস. এম. এ. কাইয়ুমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের এজিএম আসাদুজ্জামান সরদার, এজিএম মো. রুহুল কুদ্দুস, আব্দুস সেলিমসহ জেলার বিভিন্ন শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]