
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজার চিত্র-ভিত্তিক মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতির হিসাব, বিপণন ও বিক্রয় কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ডব্লিউএসইউপি) বাংলাদেশের উদ্যোগে "Enhancing Community Water Resilience for Low Income Communities in Three Cities of Bangladesh" প্রকল্পের আওতায় এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের (TCCF) সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতের সঙ্গে তরুণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা বাড়ানো। অংশগ্রহণকারীদের সম্ভাব্য গ্রাহক নির্বাচন, স্থানীয় বাজার বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় ন্যাপকিন বিক্রির জন্য কর্মপরিকল্পনা তৈরির সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার এবং কলারোয়া পৌরসভার প্রশাসক জনাব আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে গোপন এবং লজ্জার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এ উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা অংশ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]