
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই নভেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের তিতু কনফারেন্স সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। তিনি বলেন, যিনি কোনদিন কারো কাছ থেকে কিছু ধার করেননি, কারোর কাছে তিনি ঋণি ছিলেন না, তার নিজস্ব গুণাবলী দিয়ে আপন মহিমায় তিনি বিদ্রোহীর মত প্রাচীর হয়ে উঠেছিলেন, তিনি খুলনা জেলার দায়িত্ব নিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাবেক সহ.সভাপতি রফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এসএম মহসিন আলম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু।
অনুষ্ঠান শেষে হাফেজ আসাদুল ইসলাম প্রয়াত সাবেক মন্ত্রীর ও বিএনপি নেতা তারিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]