
বিএনপির অঙ্গ সংগঠন "তারেক মঞ্চ" সাতক্ষীরা সদর থানা শাখার আহ্বায়ক কমিটিরনঅনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক মো. মনোয়ার মিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মো. সাব্বির হোসেনকে আহ্বায়ক এবং মো. খোকন মোল্লাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় । কমিটিতে নীল রতন মিত্রকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজ্জাক, মো. মনিরুল ইসলাম, মো. শাহিনুর, মো. আনারুল ইসলাম, মো. আঃ রাজ্জাক, মো. আজমল, মো. জোহর আলী, মো. আব্দুল আলিম, মো. মগফুর, মো. সাব্বির, মো. মিজান ও মো. মাহবুরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে মো. আবু জাফর, মো. মফিজুল, মো. আব্দুল রহমান, মো. নাসিম, মো. মহিবুল্লাহ, মো. হোসেন আলী, মো. রুবেল, মো. সালাহ উদ্দীন, মো. হাফিজুল ইসলাম সরদার, মো. রিজাউল ও মো. আকাশসহ ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত উক্ত অনুমোদন কমিটি শুক্রবার সন্ধ্যায় সদর থানার নেতৃবৃন্দের কাছে সংগঠনের মিলগেটস্থ জেলা কার্যালয়ে হস্তান্তর করেন জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান সদস্য সচিব মো. রেজাউল করিমসহ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]