
সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় "গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)" কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে "গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বনিক সমিতি, বাস/টেম্পু স্টান্ডের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]