
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছ কাটার ঘটনায় সরেজমিনে জমি ও রাস্তার সীমানা মাপজোক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে
উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তা ও জমির সীমানা মাপজোক করেন। এ সময় বেশ কয়েকটি গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে বলে প্রাথমিকভাবে দেখা যায়। কয়েকটি গাছের অংশও রাস্তার জায়গায় পড়েছে।
এর আগে ওই এলাকায় প্রায় ২৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা মান্নান শেখের বিরুদ্ধে। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয় এবং কাটা গাছগুলো জব্দ করে রাখা হয়।
উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন বলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আজ রাস্তার জায়গা ও জমি মাপজোক করা হয়েছে। মাপজোকে কিছু গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে এবং কিছু গাছের অংশ রাস্তার জায়গায় পড়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]