
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে এবং এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এর পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হুমায়ুন কবির আরও উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বৈঠককালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]