
দীর্ঘ প্রবাস জীবনের পর সৌদি প্রবাসী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা ক্লাবমোড় নিবাসী মরহুম আবু বকরের মরদেহ নিজ গ্রামে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী)
সকাল ১০টায় মাছখোলা ক্লাবমোড়ের মাঠে তাঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম আবু বকর দীর্ঘ ২৩ বছর চাকরির সুবাদে সৌদিতে ছিলেন। গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সৌদিতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুব জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন'র পরিচালনায় জানাজা নামাজ পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
এছাড়া মাছখোলা বাজার মসজিদের ইমাম হাফেজ এরশাদ হুসাইনসহ আরও গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা সকিবুর রহমান। দাফন শেষে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন।
এই সময় উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক সহিদুর রহমানসহ এলাকার শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। স্থানীয়রা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে দোয়া-মুনাজাত করেন। মরহুম আবু বকরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]