
দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার ২০২৬, ২ নম্বর পারলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করা হয়।
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর অরফ্যান এর আয়োজনে মা সংস্থার অর্থায়নে ২৫ জন এতিম শিশুদের মাঝে তিন মাসের খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বাবু, ইমপ্যাক্ট ইনিশিয়াটিভের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার জনাব নাজমুল হোসেন ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]