
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম|
বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার প্রমুখ| এসময় দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি কেএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন| আগামী ২৮ জুন তারিখে ৬ থেকে ৫৯ মাসের শিশুদের ভিটামিন এ প্লাস খাওনো হবে|
উপজেলায় ৬-১১ মাস বয়সী ২ হাজার ১৮ জন এবং ১-৪৯ মাস বয়সী ১৪ হাজার ১শত ৫৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওনোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয় সভায়| তাই সময় মত সকলকে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াতে হবে|
এ প্লাস শিশুদের সুস্থতা নিশ্চিত, দেহের গঠন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রাতকানা রোগ প্রতিরোধ বিশেষ ভূমিকা রাখে বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা|
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]