
সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দেবহাটা থানা-পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটা উপজেলার নারকেলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৫), খাসখামার গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্যার ছেলে মো. আক্তারুজ্জামান (৫২) এবং দক্ষিণ কুলিয়া (মাঝেরপাড়া) গ্রামের আব্দুল মজিদ গাইনের ছেলে সাদিকুল ইসলাম (৩৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেবহাটা থানার পৃথক তিনটি নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৯ নভেম্বর) তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]