
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি সখিপুর পালপাড়া, কৃষি ব্যাংক, সখিপুর বাজার ও ইছামতী মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সানা।
সভা পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল এবং সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এবাদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী বার্তা সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ রাজীব হোসেন রাজু, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজীব, দেবহাটা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোনাজাত গাজী, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সবুর, দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মোছাঃ বিউটি পারভীন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]