
দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন "আবাবিল" পরিবারের পক্ষ থেকে স্থানীয় অসুস্থ দুজন গ্রামবাসীকে চিকিৎসা সেবা সহায়তা এবং ৪০ জন গ্রামবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় দেবহাটা উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ মোড়ে সংগঠনের অফিস প্রাঙ্গনে এই সকল সহায়তা ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোঃ মিলন হোসেন কে হুইল চেয়ার ক্রয় বাবদ ৩১ হাজার টাকা এবং হেলেনা পারভীন কে অপারেশন বাবদ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া ৪০ জন গ্রামবাসীর মধ্যে ৪০টি আমগাছ এর চারা প্রদান করা হয়েছে।
আবাবিল পরিবারের সভাপতি ওসমান গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামে মসজিদের ইমাম মোঃ মহিউদ্দিন, আবাবিল পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, সদস্য মোঃ কবির হোসেন, আলমগীর হোসেন, সাঈদ সরকার, ওয়াহেদ আলী সরকার, মোঃ ওমর ফারুক, আবুল হাসান গাইন, শাহিনুর আলম, আব্দুস সামাদ, কাদির সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]