
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি. এম. নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোকবার্তায় সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক মো. আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ জাহান আলী মিটনসহ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, জি. এম. নুর ইসলামের মৃত্যু সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। সাহসী ও আপসহীন সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক কামনা করেন। আমিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]