
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে তৌসীফ ও সাদিকার জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত।
শনিবার(২৮ ডিসেম্বর) ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী তৌসিফ তানভীর রহমান ও সাদিকা সুলতানা জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে।
ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাংগা গ্রামের বাসিন্দা ও এন বি বি কে আল মদিনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এস এম আলমগীর হোসেন ও নাদিরা সুলতানা দম্পতির সন্তান সাদিকা সুলতানা, একই ইউনিয়নের ধুলিহর বাজারখোলার বাসিন্দা মোস্তফা রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতি বড় সন্তান তৌসিফ তানভীর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান,মহান রবের দরবারে শুকরিয়া যিনি আমাদের সন্তানদের মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন,সর্বপোরি শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী প্রচেস্টা এবং অভিভাবকদের একান্ত আন্তরিকতার ফলে তারা বৃত্তি প্রাপ্ত হয়েছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি আমাদের পক্ষ থেকে তাদের প্রানঢালা অভিনন্দন,আগামীতে আমরা আরও ভালো ভাবে চেস্টা করব যাতে বৃত্তির সংখ্যা আরো বাড়ে,তিনি এলাকাবাসী সহ বিদ্যালয়ের জন্য সকলের কাছে দোয়া চান।তৌসিফের আম্মু সাবিনা ইয়াসমিন বলেন,আপনারা আমার সন্তানের জন্য দোআ করবেন যাতে সে গ্রাম ও দেশবাসির মুখ উজ্জ্বল করতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]