
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস মো. আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। একই সাথে সংসদ্য’র কাছে দেয়া হয় একটি স্মারকলিপি। সংসদ সদস্য স্মারক লিপিটি গ্রহণ করেন। এবং সংশি¬ষ্ট বিষয়ে যা করণীয় তা করবেন বলে তিনি জানান।
সম্প্রতি সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ সুরক্ষায় লিডার্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত একটি স্মারকলিপি (মেমোরেন্ডাম) নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস মো. আব্দুল খালেক বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। সরকার এ অঞ্চলের টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারের পাশাপাশি কাজ করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। লিডার্সের মতো সংগঠনগুলো উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উলে¬খ করেন।
লিডার্সের অভ্যন্তরীণ নিরীক্ষক অসিত মন্ডল বলেন, উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নয়নে লিডার্স দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকল্প সমন্বয়কারী ফজলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার সুযোগ তৈরিতে লিডার্স বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
পরিবীক্ষণ কর্মকর্তা হাসনাহেনা বলেন, মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও তদারকির মাধ্যমে উপকারভোগীদের কাছে কার্যক্রমের সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]