
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় বিশেষ শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়েছে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে সমাজের অবহেলিত এই শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই আয়োজন করে সংস্থাটি। মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নলতা হাটখোলা জামে মসজিদের খতিব মওলানা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তারের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, তিনি বর্তমানে অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় দেশ ও প্রবাসে সংস্থাটির দাতাদের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেরার আলো ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল আবু রাসেল আশকারী, নলতা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের দায়িত্বশীল ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আশরাফ হোসেন, অভিভাবক সদস্য হামিদুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী আরিফ হোসেন, আবুল কাশেম, গোলাম রইচ পলাশ, আব্দুর রশিদ, আব্দুল্লাহ, শরিফা খাতুন, রহিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]