
"কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বাগেরহাট ও মোংলায় পৃথক পৃথক ভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্ঠ সংগঠন আলো সোসাইটি, বাগেরহাট সিভিল সার্জন ও মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র্যালি করা হয়।
সিভিল সার্জন ডা: মাহবুবুল আলমের নেতৃত্বে র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, ডাঃ শেখ রিয়াদুজ জামান, সিএসএস এর প্রজেক্ট অফিসার খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহিন আলমের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্নয় ও করনীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ প্রমুখ।
বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষ্যে রামপাল উপজেলা আলো সোসাইটি কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, সিএসএস স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ। শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পালের নেতৃত্বে র্যালি বের করা হয়।
বক্তারা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে। আলোচনা সভায় সদর হাসপাতালের নার্স এনজিও কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]