
নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ওই পোস্টে ড. খলিলুর রহমান লেখেন, নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়।
তিনি আরও লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদে নারী নেতৃত্বদের বার্ষিক প্ল্যাটফর্মে আমি বাস্তবতা ও প্রতিশ্রুতির ব্যবধান নিয়ে কথা বলেছি। এখনও প্রতি সাতটি দেশের মধ্যে ছয়টি পুরুষ নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে এবং ২০২৫ সালে হওয়া শান্তি আলোচনায় সমঝোতাকারীদের মাত্র ৫ শতাংশ ছিলেন নারীরা।
ড. খলিলুর রহমান বলেন, নারী নেতৃত্বকে প্রান্তিক অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]