
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। রোববার (৩০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুযায়ী মো. কামরুজ্জামান রাসেলকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে।
মো. কামরুজ্জামান রাসেল বর্তমানে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পরিচালক। এ ছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আজীবন সদস্য। মো. কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]