
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার পেশাজীবীদের নিয়ে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ ও সমাপনী, সনদপত্র বিতরণ। সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা অফিসের এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অফিসার এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার সরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবু সাঈদ, সমবয় অফিসার মুর্শিদ হাসান তালুকদার, সানজিদা খাতুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জনতা ব্যাংক মানেজার শাহিনুর রহমান প্রমূখ।
উক্ত ট্রেনিংএ সাতক্ষীরার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীদের জীবন মান উন্নয়ন সহ তাদেরকে কর্মজীবী হিসাবে গড়ে তোলাই বর্তমান সরকারের উদ্যোগ। ১০ ট্রেনিং শেষে প্রত্যেককে শিক্ষা সনদ ও বিশ হাজার করে নগত টাকা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]