
বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের (কোলন ও পাইলস চিকিৎসা কেন্দ্র) আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস্ এবং কোলোরেকটাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জবেদা ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মোঃ এনামুল হক, জবেদা ডায়াগনস্টিক সেন্টারের অ্যাসিস্ট্যান্ট মোঃ আমানুল্লাহ সহ আরো অনেকে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পাইলস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডের মাধ্যমে নিয়মিত মলত্যাগের অভ্যাস, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ না দেওয়া, পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ এবং পাইলস প্রতিরোধে সচেতন থাকার বার্তা তুলে ধরা হয়।
এ সময় পাইলস রোগের লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসা ও সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি পাইলস নিয়ে অবহেলা না করে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]