
যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশু জিসান ও ইয়াসমিনের পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই শিশুর পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন।
উপজেলা প্রশাসন মণিরামপুর সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটির পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে আসে শোকের ছায়া। উপজেলা প্রশাসনের এই সহায়তা শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]