
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কিছু ঘর।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আগুন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং ২০২৫ সালেও সেখানে আগুন লেগে বহু ঘর পুড়ে যায়।
বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়। বস্তির ঘরগুলোতে অবৈধভাবে টানা দুর্বল ও নিম্নমানের বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই শর্ট সার্কিট ঘটে।
বস্তির ঘরগুলো অত্যন্ত ঘিঞ্জি এবং বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরি। ফলে কোথাও সামান্য আগুন লাগলে তা মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে।
এছাড়া রান্নার কাজে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের ব্যবহার এবং অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।
বস্তির ভেতরের রাস্তাগুলো অত্যন্ত সরু হওয়ায় এবং আশপাশের সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে ও পানি ছিটাতে বাধার সম্মুখীন হয়।
বিভিন্ন সময়ে বস্তিবাসী ও স্থানীয়দের একাংশের পক্ষ থেকে জায়গা দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কিনা কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]