
সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির উদ্যেগে মাদক ও চুরি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টার সময় সিটি কলেজ মোড়স্থ মাদক ও চুরি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকসেবীদের কারণে চুরি হচ্ছে। মাদক ও চোরের বিরুদ্ধে সামাজে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সাতক্ষীরা সদর থানার আওতায় মাদকসেবী, বিক্রি ও চোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। তিনি আরো বলেন, এলাকায় কেউ যদি মাদক বিক্রি অথবা মাদক সেবন করে তাইলে তাদের নাম ঠিকানা থানা দিলে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আরিফ আহমেদ, ইউপি সাবেক মেম্বার আব্দুল কদ্দুস প্রমূখ। এসময় উপস্থিত সিটি কলেজের সহকারী অধ্যাপক প্রবীর মিত্র, সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির সহ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক বাচ্চু, অর্থ সম্পাদক গোলাম হোসেন, নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক তামিম হোসেন, মুছাদ্দেকুর রহমান, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, ইকরামুল কবির, রোকন উদ দ্দৌলা, আব্দুল জলিল, লিটন হোসেন, আবুল হোসেন, শফিকুল ইসলাম, তুহিন হোসেন, মফিজুল ইসলামসহ আরো অনেকে প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]