
যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের সদস্যরা। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গতকাল (২৮ অক্টোবর) মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেড এর সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল চারটার দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারা হলেন- যশোরের শার্শা থানার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)
ডিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশের একটি চৌকস দল যশোর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ওই দুই জনকে গ্রেপ্তার করেন। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেন তারা।
জেলা গোয়েন্দা শাখা যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান- গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]