
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে এবং সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দিতে কলারোয়ার কুশোডাঙ্গায় বিশেষ পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে কাজিরহাট বাজারে এ পোস্টারিং কার্যক্রম পরিচালনা করা হয়।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বাজারে দলীয় বার্তা সম্বলিত পোস্টার লাগানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ও অংশগ্রহণ করেন ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদল আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব মাহমুদুল হাসান সুজন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশানুর রহমান, শরিফুল ইসলাম, সাঈদ হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
পোস্টারিং শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে যুবদলের আদর্শ ও বার্ষিকী উদযাপনের আহ্বান ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]