
শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশক তৈরি ও পুরোনো লেপ মেরামত করতে বিভিন্ন দোকানে ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক তৈরির কারিগররা।
শুক্রবার (২৭ নভেম্বর) কলারোয়া পৌর সদরের বিভিন্ন লেপ-তোশকের দোকানে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার কয়েকটি লেপ-তোশকের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে কলারোয়া ফুটবল মাঠসংলগ্ন গণকবরের পাশে অবস্থিত সোহান বেডিং হাউজ ও রবিউল বেডিং হাউজে লেপ-তোশক তৈরি ও বিক্রির ব্যস্ততা চোখে পড়ার মতো।
দোকানগুলোতে কেউ নতুন লেপ-তোশক তৈরি করতে আসছেন, আবার কেউ পুরোনো লেপ মেরামত ও তুলা পরিবর্তন করছেন। শীত যত বাড়ছে, ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা।
কারিগররা জানান, শীত মৌসুমে লেপ-তোশকের চাহিদা বেড়ে যায়। এ সময় কাজের চাপও তুলনামূলক বেশি থাকে।
সব মিলিয়ে শীতের আগমনে কলারোয়ার লেপ-তোশকের দোকানগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]