
এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খুবই দুঃখের সঙ্গে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে সম্প্রতি একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। আমাদের পার্টির পক্ষ থেকেও স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা বাংলাদেশের গণতন্ত্রণের জন্য একটা অশনিসংকেত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা অফিসের প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কিবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। আমরা বাংলাদেশে সব সময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি। কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগে, জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনভাবেই মেনে নেবো না।
তিনি বলেন, আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই সরকারিচাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সাথে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের উৎসাহেও ভাটা পড়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]