
আমাদের সময় পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি বেলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইনের সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু একজন নাগরিকের বাড়িতে মধ্যরাতে সংঘবদ্ধ কিছু ব্যক্তি হামলা চালিয়ে মব ভায়োলেন্স করবে, এটি গ্রহণযোগ্য নয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]