
সাতক্ষীরায় দলিলে পারিবারিক ৬ ফুট পথ যাতায়াতের রাস্তা উল্লেখ থাকলেও জনৈক ওমর ফারুক পৌরসভা থেকে গোপনে রাস্তা বরাদ্দ করিয়ে ১০/১৫ জন লাঠিয়াল বাহিনী বসিয়ে রেখে তাড়াহুড়া করে ৩ দিনের মধ্যে পাকা রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে (২৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পৌরসভা ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ি নাথপাড়ার এলাকার স্থায়ী বাসিন্দা মৃত শামসুল আলমের ছেলে মোঃ শরিফুল আলম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সাতক্ষীরা ৯৯ নং -মৌজার ৩৪৭/১/২/১ নং-খতিয়ানের ২০৪৯ দাগের জমি নিজ নামে মিউটেশন নামপত্তন করে প্রায় ৩২ বছর যাবৎ ভোগদখলে আছি। উক্ত জমির শেষ মাথা থেকে ৫ শতক জমিসহ ৪ ফুট পথ ওমর ফারুকের নিকট বিক্রি করি। ওমর ফারুকের নিকট বিক্রিত ৫শতক জমির বাইরে আমার পারিবারিক ৬ ফুট পথ যাতায়াতের জন্য আছে। উক্ত পথ শুধুমাত্র পারিবারিক পথ হিসেবে ব্যবহার করা হবে মর্মে উল্লেখ ছিল। কিš‘ ওমর ফারুক উক্ত সমুদয় পথ নিজের ই”ছা মতো পৌরসভার নিকট আবেদন করে বরাদ্দ নিয়ে গোপনে তার লাঠিয়াল বাহিনীর ১০/১৫ জন লোক বসিয়ে তাড়াহুড়া করে ৩ দিনের মধ্যে রাস্তা তৈরি করেছে। বিষয়টি পৌর সভায় জানালে তারা কোন ব্যবস্থা নেয়নি।
শরিফুল আলম অভিযোগ করে বলেন, এবিষয়ে পৌরসভার প্রশাসক বরাবর আবেদন করি এবং পরে নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, প্রধান নির্বাহী আসাদুজ্জামান ও সার্ভেয়ার মামুনকে মৌখিকভাবে জানালে তারা আমার ভাল ব্যবহার করেনি। ওমর ফারুক পৌরসভার দুর্নীতিবাজ অফিসারদের যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে কোন তদন্ত ছাড়াই আমার পারিবারিক পথ পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত করেন। যা সম্পূর্ণ বেআইনী ও তঞ্চকতার সামিল। আইনের তোয়াক্কা না করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওমর ফারুক এহেন অন্যায় করে চলেছে। উক্ত রাস্তার বিষয়ে প্রতিবাদ করায় ওমর ফারুক আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দি”েছন। ফলে আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, আমি উক্ত পথ পৌরসভার মধ্যে দিব না। কাজেই তার পারিবারিক পথ কোন অবস্থাতেই যেন পৌরসভার অন্তর্ভুক্ত না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
একই সাথে ওমর ফারুকের করা রাস্তা অপসারণের জোর দাবি জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]