
নিজস্ব প্রতিনিধি: আকবর আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দারিদ্র এবং প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ও মথুরাপুর গ্রামের অসহায় মানুষের মধ্যে ২৭ ডিসেম্বর শনিবার বিকালে দেবনগরে আকবর আলী ফাউন্ডেশন এর পরিচালক সমাজ সেবক ও সাংবাদিক আবু সাঈদ এর অর্থায়নে ও অত্র ফাউন্ডেশনের আয়োজনে কম্বোল বিতরণ করা হয়।
আকবর আলী ফাউন্ডেশন দীর্ঘ ১১ বছর ধরে সাতক্ষীরার নিপীড়ন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বহুমূখী সেবা দিয়ে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য গরীবদের মাঝে শীত বস্ত্র, গরীব রোগীর অর্থ সহায়তাসহ বাল্যবিবাহ এবং মাদক বিরোধী, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মানুষের সকল পর্যায় সেবা প্রদান করছে।
প্রতি শীতের সময় প্রতিবন্ধী ও গরীবদের মাঝে আকবর আলী ফাউন্ডেশনের মাধ্যমে কম্বল বিতরণ করা হয় এবং তারই ধারাবাহিকতায় এবারও গরীব মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক সমাজ সেবক আবুসাঈদ, সভাপতি রজব আলী, মাসুম বিল্লাহ, সমাজ সেবক লেয়াকাত আলীসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]