
সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আমরা ’৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা’ ব্যাচের উদ্যোগে এবং নুরুল হক ও আয়শা সিদ্দিকা রানুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফারুক হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন— মোঃ আব্দুল গফুর, মোঃ শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন, জামাত আলী, মোঃ গোলাম রবি প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাচের বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোছাঃ রেহেনা খাতুন, মোঃ মোস্তানছির রহমান, মোঃ শরিফ হোসেন, প্রশান্ত, মোঃ মোমিন উদ্দীন, মোঃ সালাহউদ্দিনসহ অন্যান্য বন্ধুবৃন্দ।
আলোচনা শেষে মরহুম আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]