
সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিন কর্তৃক বাদীকে নানাভাবে হুমকি-ধামকি, মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জজ আদালতের সিনিয়র আইনজীবী শহারের পুরাতন সাতক্ষীরা এলাকার মো. সাইফুল্লাহ এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের ২৬ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুরতান সাতক্ষীরা মাদ্রাসা পাড়া এলাকার নাসরিন ও তার বড় বোন কুলসুম ও রবিউলসহ তাদের সন্ত্রাসী বাহিনী তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মূল্যবান গাছপালা কেটে লুটপাট চালায়। এঘটনায় তিনি বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এঘটনায় ক্ষুব্ধ হয়ে আসামিরা মামলা তুলে নিতে তার ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেওয়ার পাশপাশি মিথ্যা মামলাসহ ক্ষয়ক্ষতি ও হয়রানী করার পায়তারা করতে থাকে। পরে তিনি সদর থানায় নাসরিন ও কুলছুম গংদের বিরুদ্ধে গত ১০মে একটি সাধারণ ডায়েরী করেন। একপর্যায় আসামীরা আমার পরিবারের সদস্যদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যে সংবাদ প্রচার করে। আমি জানার সাথে সাথে সংক্ষুব্ধ হয়ে ১৬ মে সদর থানায় আরও একটি জিডি করি।
অ্যাড, মো. সাইফুল্লাহ আরো বলেন, দ্রুত বিচার আইনের মামলায় জামিন নিয়ে আসামী নাসরিন ও কুলছুম গংরা গত ৫ অক্টোবর বিকাল ৫টার দিকে তার (আইনজীবী) স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুন বাড়ির পাশে রাস্তার ওপর গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামিরা ধারালো গাছকাটা দা, লোহার রড, হাসুয়া দা, শাবল ইত্যাদি নিয়ে তাদের ওপর অর্তকিতে হামলপ চালায়। এসময় আসামিরা ধারালো গাছকাটা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তারা দুজনই রক্তাক্ত জখম হয়। এঘটনায় তিনি নিজে বাদী হয়ে ৬ অক্টোবর পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পূর্বপাশ এলাকার ফারুক হোসেন (৪৫), ফারুক হোসেনের স্ত্রী উম্মে কুলসুম (৩০), ফারুক হোসেনের ছেলে ফাহিম (১৯), একই এলাকার মৃত সামছুর সরদারের ছেলে রবিউল ইসলাম (৪০) ও আরিফ হোসেনের স্ত্রী নাসরিন (২৮) এর নামে সদর থানায় হত্যা প্রচেষ্টার অবিযোগে এনে একটি মামলা দায়ের করি।
তিনি অভিযোগ করে বলেন, এই নাসরিন ও কুলছুম এবং রবিউল গংরা আমাদের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। তারা প্রকৃত ঘটনা আড়ল করা জন্য এবং হত্যা প্রচেষ্টা মামলা থেকে পরিত্রান পাওয়ার আশায় পরিকল্পিতবাবে গত ৩১ অক্টোবর নাসরিন মিথ্যে তথ্য উপস্থাপন করে একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে দেওয়া তার বক্তব্যের বাস্তবসম্মত কোন ভিত্তি নেই। তিনি নাসরিনের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মো. সাইফুল্লাহ বলেন, নাসরিন ও কুলছুম সহ তাহাদের সন্ত্রাসী বাহিনীরা আমাকে পেশাগত, রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে ক্ষয়ক্ষতি করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর পায়তারা করছে। এছাড়াও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তারা আমার ও পরিবারের সদস্যদের খুন জখমসহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা অব্যহত রেখেছে। এসব ঘটনায় আমি ও পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি এবিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে মিথ্যা তথ্য উপস্থাপনকারী নাসরিন গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]